PRIYOBANGLANEWS24
২১ অগাস্ট ২০২৩, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ৬ জেলেকে জরিমানা

ঢাকার দোহার উপজেলার মেঘুলা ও বিলাসপুরের পদ্মানদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য দেশীয় মাছের পোনা ধরা ও বিক্রি করার অপরাধে ৪ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে জেলেরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে মাছ ধরে মেঘুলা বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। খবর পেয়ে নৌ পুলিশ অভিযান চালিয়ে ৪ জেলেকে ৩০ কেজি মাছের পোনা সহ আটক করে। পরে উপজলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মোস্তাফিজুর রহমান আটক চার জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন এবং জব্দকৃত ৩০ কেজি মাছের পোনা এতিমখানায় বিতরণ করা হয়। পুড়িয়ে ধ্বংস করা হয় উদ্ধারকৃত কারেন্ট জাল।

অর্থদন্ডপ্রাপ্ত হলেন বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার মোকসেদ বেপারীর ছেলে মো ঃ মোসলেম বেপারী (৫৫), লাল মিয়া মোল্লার ছেলে সাহাবুদ্দিন মোল্লা (৪৮), নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া এলাকার সিকিম আলী বেপারীর ছেলে মোঃ নুরুল হক ( ২৮) ও ফরিদপুরের সদপুর উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের মোসলেম মৃধার ছেলে মোঃ কামাল মৃধা ( ২৮)।

এর আগে গতকাল রবিবার সকালে ধোয়াইর বাজারে পোনা মাছ বিক্রির সময় ২ জেলে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাদের দুজনকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড করেন। অর্থদন্ড প্রাপ্তরা হলেন মানিকগঞ্জের হাতিঘাটা এলাকার মৃত শেখ নুর মোহাম্মদ এর ছেলে শেখ সাহেব আলী (৪৭) ও একই এলাকার মৃত মোঃ মোহাম্মদ হাচেম এর চেলে রুবেল হোসেন (৪৭) ।

জানা যায়, জুলাই থেকে ডিসেম্বর এ ছয় মাস রুই, কাতল, কালিবাউশ, বোয়ালসহ দেশীয় জাতের মাছের পোনা ধরা সরকারিভাবে নিষিদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

১০

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১২

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১৩

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৪

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৫

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৬

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৭

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৮

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৯

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

২০