PRIYOBANGLANEWS24
১৬ অগাস্ট ২০২৩, ৭:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাসায়নিক কারখানায় আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৫, সবাই একই পরিবারের

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি রাসায়নিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থাড মারা যায় সোহাগ মিয়া (৩২)।

নিহত সোহাগ উপজেলার কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকার হানিফ মিয়ার ছেলে।

অপর নিহতরা হলেন, সোহাগের স্ত্রী মিনা আক্তার (২২) ও দেড় বছর বয়সী মেয়ে তাইয়েবা আক্তার, সোহাগের বড় ভাই সৌদি প্রবাসী মিলন মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাঁর মেয়ে তিশা আক্তার (১৫)।

এ ঘটনায় নিহত সোহাগের দগ্ধ আরেক মেয়ে তানহা আক্তার (৪) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

সরেজমিনে দেখা যায়, গুদাম থেকে প্রায় তিন থেকে চার গজ দূরত্বে চারটি আধা পাকা ঘর। ঘরগুলোর তিনটিতে পরিবারের বসবাস। আর রাসায়নিকের গুদামটি টিনশেডের। বিস্ফোরণে গুদামটি একেবারে দুমড়েমুচড়ে গেছে। ভেতরে রাসায়নিক দ্রব্য ও পদার্থ গলে মেঝেতে পড়ে আছে। সেগুলোর দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। এর পাশে অনেক পোড়া বস্তা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত ঘরের বেশির ভাগ মালামাল পুড়ে গেছে ও ঘরের সিলিং ফ্যান পর্যন্ত দুমড়েমুচড়ে পড়ে আছে। বাড়ির কক্ষের বারান্দায় থাকা একটি মোটরসাইকেলের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, রাসায়নিক কারখানাটি পুরান ঢাকার চুড়িহাট্টা এলাকার রাসায়নিক ব্যবসায়ী টুটুল মিয়ার মালিকানাধীন। পাশের ঘরগুলোও তাঁর। এগুলো ভাড়া দেওয়া। সোহাগ তার দোকানের কর্মচারী। পরিবার পরিজন নিয়ে কারখানার পাশের দুটি ঘরেই বসবাস করতেন সোহাগ।

মঙ্গলবার ভোরের দিকে কারখানায় বিস্ফোরণে পাশের ঘরগুলোতেও আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ঘরের দেয়াল ভেঙে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

পরিবারের পাঁচজনকে হারিয়ে নিহত সোহাগের বাবা হানিফ মিয়া (৬০) পাগল প্রায়। তিনি কেঁদে কেঁদে বলেন, আমি অহন কাগো নিয়া বাঁচমু? এমন মর্মান্তিক ঘটনা যেনো আর কারো সঙ্গে না ঘটে।আমার নাতনি তানহাও হাসপাতালে ভর্তি। ওর অবস্থাও ভালো না। আল­াহ্ যেনো ওরে অন্তত কেড়ে না নেয়।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ওয়্যারহাউজ পরিদর্শক মোহাম্মদ হানিফ বলেন, রাসায়নিক গুদামের মালিকের নাম মো. টুটুল মিয়া। তিনি পুরান ঢাকার চুড়িহাট্টা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ওই রাসায়নিক গুদাম পরিচালনার কোনো অনুমোদন ছিল না। অবৈধভাবে টুটুল মিয়া এখানে রাসায়নিক দ্রব্য মজুত করে নিয়ম বহির্ভূত কাজ করেছেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল বিন করিম, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।

ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন ও ব্যক্তিদের সহায়তার আশ্বাস দেন। এছাড়াও নিহতদের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা করে নগদ অর্থসহায়তা দেওয়ার পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে ছুটে এসে ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, কোনো অবস্থাতেই আবাসিক এলাকায় রাসায়নিক, দাহ্য পদার্থ ও প্লাস্টিকের কারখানা ও গুদামঘর গড়ে তোলা যাবে না। এ বিষয়ে হাইকোর্ট ও সরকারের নির্দেশনা রয়েছে। তারপরও কিছু অসাধু লোভী ব্যবসায়ী নিজেদের স্বার্থে আবাসিক এলাকায় কারখানা ও গুদামঘর পরিচালনা করে থাকেন। এটা অত্যন্ত জঘন্য অপরাধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০