করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট দূর করতে নিজ এলাকার দরিদ্র মানুষের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করেছেন হুমায়ুন ফাউন্ডেশন।
বুধবার সকলে উপজেলার ইকরাশী, আউলিয়াবাদসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মাঝে অন্তত ৫০০ প্যাকেট খাদ্য উপকরণ বিতরণ করেন হুমায়ুন ফাউন্ডেশনের প্রধান হুমায়ুন খান। নিজ বাড়ি থেকে সহায়তা প্রদানের পাশাপাশি কিছু কিছু মানুষের ঘরে তিনি খাদ্য উপকরণ পৌঁছে দেন।
হুমায়ুন খান জানান, সংকট চলাকালীন নিজ এলাকার দরিদ্র মানুষের পাশে থাকবেন তিনি। কয়েকদিন পর দ্বিতীয় ধাপে আবার খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
মন্তব্য করুন