PRIYOBANGLANEWS24
১৫ অগাস্ট ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর পরিকল্পনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য মাত্র সাড়ে তিনবছর সময় পেয়েছিলেন। বঙ্গবন্ধু এ অল্প সময়েই তার স্বপ্নের সোনার বাংলা গড়ার পরিকল্পনা করে গেছেন।” মঙ্গলবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার দোহারের জয়পাড়া ওয়ানব্যাংক মোড়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ, দোহার পৌরসভার মেয়র মু. আলমাছ উদ্দিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনার কলি পুুতুল, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, দোহার পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার সহ আরো অনেকে।

এরআগে নবাবগঞ্জে সালমান এফ রহমান এমপি বলেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করতো না তারাই ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই ষড়যন্ত্রকারীরা আবারো স্বোচ্চার হয়েছে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

সালমান এফ রহমান বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন, এক মহিয়সী নারী। মহান স্বাধীনতার পিছনে তার অসাধারণ ভূমিকা ছিলো। তিনি নিজেকে নিয়ে কখনও ভাবেননি সব সময় দেশের কথা চিন্তা করতেন। তিনি স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধুকে অনেক সাহস যোগিয়েছেন। তার প্রেরনায় বঙ্গবন্ধু সাহসের সাথে দেশের জন্য প্রানপন লড়ে গেছেন।

নবাবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান কিসমতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আ. বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে দিনব্যাপী নবাবগঞ্জ ও দোহার উপজেলায় প্রান্তিক জনসাধারণের মধ্যে খাবার, ল্যাবটপ ও সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন সালমান এফ রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০