PRIYOBANGLANEWS24
১৪ অগাস্ট ২০২৩, ৪:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে নিজ কক্ষে প্রকৌশলীর রক্তাক্ত লাশ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জের আরশিনগর এলাকা হতে সদরুল আলম (৪২) নামে এক প্রকৌশলী রক্তাক্ত লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। রবিবার সকাল ১০ টায় বাড়ির মালিক নিহতের দরজা খুলে রক্তাক্ত লাশ দেখে ৯৯৯ নাম্বারে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করে। এদিকে ঘটনার পর পর সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে তদন্ত শুরু করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

নিহত সদরুল আমিন রংপুর জেলার মিঠাপুকুর থানার পুর্ব সেকুর পাড়া গ্রামের মৃত বনিজ উদ্দীনের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং প্রায় এক বছর যাবত শাক্তা ইউনিয়নের আরশি নগর এলাকার ইউনুস মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তার শরীরে একাধিক ছুড়ির আঘাতে চিহৃ পাওয়া যায়।

একই বাড়ির ভাড়াটিয়া মোঃ মনির হোসেন জানান, এক বছর যাবৎ নিহত সদরুল একাই ৪র্থ তলায় বসবাস করতেন। তবে মাঝে মাঝে তার স্ত্রী এসে এখানে থাকতো। ঘটনাটি কিভাবে কখন ঘটেছে তার কিছুই বুঝতে পারিনি। তিনি আর জানান,ঘটনার রাতে বাড়ির অন্য ফ্লাটে চুরির ঘটনাও ঘটেছে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, স্থানীয়রা ৯৯৯ নাম্বারে কল দিলে পুলিশ আরশি নগর এলাকার ইউনুস মিয়ার বাড়ীর একটি ফ্লাটের ভিতর থেকে নিহতের লাশ উদ্ধার করে। এসময় ফ্লাটের দরজা ভিতর থেকে আটকানো ছিল । কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনই বলা সম্ভব না। আমরা সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেই। তারা এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে। তদন্ত শেষে বলা যাবে হত্যাকান্ডের রহস্য কি ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

সরকারি দোহার নবাবগঞ্জ কলেজে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নবাবগঞ্জে দলিল লেখক সমিতিরি সাথে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

ডিআরইউ’র দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন নবাবগঞ্জের রাশিম মোল্লা

বর্ণমালা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে হাওলাদার ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

নবাবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডিএন কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নবাবগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে ‘ইয়ারা’ সংগঠনের ১৬ দিনের কর্মসূচী শুরু

১০

নবাবগঞ্জে দিনব্যাপী জাতীয় প্রাণীসম্পদ প্রদর্শণী উৎসব অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

নবাবগঞ্জে মানবতায় রক্তদান সংগঠনের বর্ষপূর্তিতে সম্মাননা ক্রেষ্ট প্রদান

১৩

দুই কিডনি অকেজো, বাঁচতে চায় শাকিল

১৪

তুলশীখালী-মরিচা সেতুতে ইজারা বন্দোবস্তের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে: জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম

১৫

নবাবগঞ্জে মহোৎসবে একসঙ্গে আহার করলেন ১০ হাজার মানুষ

১৬

নবাবগঞ্জে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের গণসংযোগ

১৭

দেড় যুগেও শেষ হয়নি সেতুর কাজ!

১৮

নবাবগঞ্জে আগুনে তিনটি বসত ঘর ভস্মীভূত

১৯

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

২০