PRIYOBANGLANEWS24
৮ অগাস্ট ২০২৩, ৭:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ৯ জেলেকে জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার দোহারের পদ্মানদীতে রুই, কাতল, কালিবাউস ও বোয়াল মাছের ছোট পোনা ধরার অপরাধে ৯ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মোস্তাফিজুর রহমান এ জরিমানা করেন।

নৌ-পুলিশ সূত্রেজানা যায়, প্রতিদিনের মত দোহারের কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জ এসআই জহিরুল ইসলাম পদ্মানদীতে তাদের দায়িত্ব পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সরকারি নিষেধাক্তা অমান্য করে পদ্মানদী থেকে মাছের পোনা ধরে দোহারের বিভিন্ন বাজারে বিক্রির উদ্দেশ্য রওনা হয়েছে জেলেরা। এসময় নৌ পুলিশ জেলেদের নৌকাকে চ্যালেঞ্জ করে। পরে তাদের নৌকা থেকে প্রায় ২০০ কেজি বিভিন্ন মাছের পোনা সহ ৯ জেলেকে আটক করা হয়। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মোস্তাফিজুর রহমান ঘটনাস্থেল উপস্থিত হয়ে আটককৃত ৯ জেলেকে ৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া জব্দকৃত মাছ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুরের চরভদ্রাশন উপজেলার চরকল্যানপুর গ্রামের শামছু মোল্লার ছেলে রমজান মোল্লা (২২), হোসেন খালাসীর ছেলে ইদ্রিস খালাসী (৫০), শেখ আইয়ুব এর ছেলে শেখ সজিব (২২), শেখ ইমানের ছেলে আনোয়ার (৩৬), শামীম খালাসীর ছেলে শাহ আলম (১৯), আলমগীর বেপারীর ছেলে মো. রাকিব হোসেন (২৬), চরগোপালপুরের জসিম মোল্লার ছেলে তসলিম মোল্লা (২৫), সাজু মোল্লার ছেলে বাবু মোল্লা (২৪), এবং দোহারের চরমাহমুুদপুর এলাকার লালু ফকিরের ছেলে মান্নান ফকির ( ৪৪)।

জানা যায়, জুলাই থেকে ডিসেম্বর এ ৬ মাস রুই, কাতল, কালিবাউস, বোয়াল সহ দেশীয় ছোট পোনা ধরা সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০