PRIYOBANGLANEWS24
৬ অগাস্ট ২০২৩, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা জেলা প্রশাসকের সাথে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তাদের মতবিনিময় সভা

ঢাকা জেলা প্রশাসক মো. আনিছুর রহমানের সাথে ঢাকা মতবিনিময় সভা করেছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তারা। গত বৃহস্পতিবার (৩ আগস্ট) ঢাকার নবাবগঞ্জে ঢাকা পল্লি বিদ্যুৎ-২ এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. আনিছুর রহমান।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌঃ মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, দোহার সার্কেল এএসপি মো. আশরাফুল আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আ. হালিম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ এবং ঢাকা পবিস-২ এর সকল কর্মকর্তাবৃন্দ।

আলোচনার শুরুতে সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌঃ মোঃ সাখাওয়াত হোসেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর একটি উন্নয়নমূলক চিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তুলে ধরেন। বিশেষ করে ২০০৯খ্রি. সালের পূর্বে ও পরের তুলনামূলক চিত্রে বর্তমান সরকার এর অভুতপূর্ব উন্নয়নের চিত্র বর্ণনা করেন।

এসময় জেলা প্রশাসক সার্বিক চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেন এবং যে কোনো সময় যে কোনো বিষয়ে তাঁর সহযোগিতা প্রয়োজন হলে তাঁর সহিত সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআরইউ’র দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন নবাবগঞ্জের রাশিম মোল্লা

বর্ণমালা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে হাওলাদার ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

নবাবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডিএন কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নবাবগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে ‘ইয়ারা’ সংগঠনের ১৬ দিনের কর্মসূচী শুরু

নবাবগঞ্জে দিনব্যাপী জাতীয় প্রাণীসম্পদ প্রদর্শণী উৎসব অনুষ্ঠিত

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নবাবগঞ্জে মানবতায় রক্তদান সংগঠনের বর্ষপূর্তিতে সম্মাননা ক্রেষ্ট প্রদান

১০

দুই কিডনি অকেজো, বাঁচতে চায় শাকিল

১১

তুলশীখালী-মরিচা সেতুতে ইজারা বন্দোবস্তের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে: জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম

১২

নবাবগঞ্জে মহোৎসবে একসঙ্গে আহার করলেন ১০ হাজার মানুষ

১৩

নবাবগঞ্জে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের গণসংযোগ

১৪

দেড় যুগেও শেষ হয়নি সেতুর কাজ!

১৫

নবাবগঞ্জে আগুনে তিনটি বসত ঘর ভস্মীভূত

১৬

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

১৭

ডিআরইউ’র নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন রাশিম মোল্লা

১৮

নবাবগঞ্জের দৌলতপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

২০