PRIYOBANGLANEWS24
৫ অগাস্ট ২০২৩, ৮:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে অরঙ্গবাদবাসীর মিলন মেলা

দুই চোখে শুধু সবুজ আর সবুজ। এক পাশে বয়ে চলা ভয়ংকর উত্তাল, সর্বনাশা আগ্রাসী পদ্মা নদী। যে পদ্মানদী এক সময়ে দোহারের হাজারো মানুষের স্বপ্নকে ভেঙ্গে চুরমার করেছিলো, সেই পদ্মা পাড়েই মিলিত হয়েছিলেন স্বপ্নভাঙ্গা মানুষগুলো। বিচ্ছিন্ন অরঙ্গবাদবাসী হাজারো ব্যাস্ততাকে পেছনে ফেলে একটি দিনের জন্য এক হয়েছিলো তারা। এক সাথে খেলাধুলা, হাতে হাত, চোখে চোখ,গল্প আড্ডা আর আনন্দে মেতে উঠে মিলন মেলায় অংশগ্রহণকারীরা। এ যেন এক ‘আজ আমাদের ছুটি’। যে ছুটির দিনে থাকবেনা ব্যবসায়িক কোনো দেন দরবার, অফিসের ফাইল ঘাটাঘাটি,শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যস্ততা অথবা কোনো গুরুত্বপূর্ন সময়ের পিছনে ছুটে চলার তারাহুরো। দিনটি শুধু হবে প্রিয় জন্মভৃমিতে সব মুখগুলো এক হয়ে নিজেদের সুখ দুঃখ ,হাসিকান্না ভাগ করে নেবার মনমানসিকতার।

শুক্রবার এমনই এক পরিবেশে ঢাকার দোহারের নয়াবাড়ি অরঙ্গবাদ জনকল্যাণ ফাউন্ডেশন নামে একটি সামাজিক অরাজনৈতিক সংগঠনের আয়োজনে হয়ে গেল পদ্মানদীর তীরে দিনব্যাপী অরঙ্গবাদবাসীর মিলন মেলা। দীর্ঘদিন পর প্রিয় মানুষগুলো কাছে পেয়ে সবার চোখে মুখে ছিল তৃপ্তির হাসি। সকল দুঃখ বেদনা ভুলে আনন্দ উল্লাসে মেতে উঠেন অরঙ্গবাদবাসী।

মিলন মেলায় বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এসময় অরঙ্গবাদ এলাকাবাসী বিভিন্ন সামাজিক কর্মকান্ডকে অব্যাহত রাখতে অরঙ্গবাদ জনকল্যাণ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করেন।

সংগঠনের কমিটিতে মোঃ আমিনুর খানকে সভাপতি ও মোঃ রাজিব হোসেনকে সাধারন সম্পাদক, খোরশেদ আলমকে কোষাধ্যক্ষ ও উজ্জল আফসানকে প্রধান সমন্বয়কারী করে একটি কমিটি ঘোষনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন। এসময় তিনি অরঙ্গবাদের সন্তান হিসেবে সারাজীবন এই মানুষগুলোর সুখে দুখে পাশে থাকতে চান। বিশেষ অতিথি ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদ মিয়া ও নয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আলমগীর খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০