PRIYOBANGLANEWS24
২৪ জুলাই ২০২৩, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে অপহরণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের জেলার বন্দর থানাধীন বক্তাবলী এলাকায় অভিযান চালিয়ে একটি অপহরণ মামলার প্রধান আসামী মো. আল-আমিন (২০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, তিনি ও তার আরেক সহযোগী মিনহাজ গত ২১ জুন সামিয়া বিনতে জামান নামে একজনকে অপহরণ করেন। ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে বন্দর থানার বক্তাবলী এলাকা হতে সামিয়া বিনতে জামানকে উদ্ধারসহ অপহরণকারী আল-আমিনকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ভিকটিমসহ অপহরণকারীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়। পরেরদিন ভিকটিমের বাবা জনাব মোঃ ছাইয়্যেদুজ্জামান সুফিয়ান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপহরণকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।যার মামলা নং ৭২, তাং ২৩/০৬/২০২৩ ইং এবং ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০।

গ্রেপ্তারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০