PRIYOBANGLANEWS24
২৪ জুলাই ২০২৩, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্তানদের জন্য বাঁচতে চায় কিডনি রোগে আক্রান্ত জহিরুল

দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে শেখ জহিরুলের। চিকিৎসক পরামর্শ দিয়েছেন দ্রæত কিডনি প্রতিস্থাপন করার। ছেলেকে কিডনি দিতে রাজি বাবা শেখ জলিল। কিন্তু অর্থের অভাবে কিডনি প্রতিস্থাপন করতে পারছে না পরিবারটি। জহিরুল ঢাকার বিআরবি হসপিটালসে অধ্যাপক ডাঃ মো ঃ নিজামউদ্দিন চৌধুরীর তত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

জহিরুল ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মধুরখোলা গ্রামের শেখ জলিল ছেলে।

জানা যায়, কেরানীগঞ্জে গামেন্টেসের ব্যবসা ছিল জহিরুলের। মা, বাবা, স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে সুখেই কাটছিল তার জীবন। কিন্ত তার জীবনের সব সুখ কেড়ে নেয় একটি দুঃসংবাদ। কিডনির সমস্যার কারনে গত আড়াই বছর ধরে শয্যাশায়ী। সবশেষ দুই তিন মাস আগে জানতে পারে তার দুইটি কিডনিই নষ্ট। নিজের জন্য নয় সন্তান ও পরিবারের জন্যে হলেও আরো কিছুদিন বাচতে চান কিডনি রোগে আক্রান্ত জহিরুল।

জহিরুলের বাবা শেখ জলিল জানান, সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হয় জহিরুলের। এতে প্রতি সপ্তাহে খরচ হয় প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা। সবশেষ চিকিৎসক তাকে কিডনি প্রতিস্থাপন ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শ দিয়েছেন। কিডনি দেওয়ার জন্য তারা বাবা এগিয়ে এলেও তা প্রতিস্থাপনে প্রয়োজন ১৪ থেকে ১৫ লাখ টাকা, যা অসহায় পরিবারটির পক্ষে যোগাড় করা অসম্ভব। অর্থের কারনে চোখে সামনে ছেলে মারা যাবে ভাবতেই পারছেন না বাবা শেখ জলিল।

ইতিমধ্যে জহিরুলের পাশে দাড়িয়েছে এলাকার মুরব্বিরা। করেছে একাধিক উঠান বৈঠক। সমাজের বিত্তবান এগিয়ে এলে জহিরুল ফিরে পেতে পারে তার স্বাভাবিক জীবন এমনটা জানান তারা।

মুরব্বিদের পাশাপাশি জহিরুলের সহযোগিতায় এগিয়ে এসেছে এলাকার যুবকরাও। নিজ গ্রামের পাশাপাশি দোহারের বিভিন্ন জায়গায় জহিরুলের জন্য চিকিৎসার ফান্ড সংগ্রহে নেমেছে তারা। তাদের দাবি, জহিরুলকে বাঁচানো গেলেই বাঁচবে ৪টি প্রাণ।

জহিরুলকে সাহায্য পাঠানোর ঠিকানা
শেখ জলিল (জহিরুলের বাবা)
মধুরখোলা, মুকসুদপুর, দোহার, ঢাকা।
০১৭৫৬১২৩৭১৫
০১৮৪৭৯৯০৯৪৯

ব্যাংক একাউন্ট-
A/c Name:  JAHIRUL ISLAM

A/c No.012712200145932

FIRST SECURITY ISLAMI BANK LTD.

MUKSUDPUR BRANCH

SWIFT Code: FSEBBDD

Routing:105274481

Dhak

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০