PRIYOBANGLANEWS24
২৩ জুলাই ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামী কালা জসিম সহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের জেলার ফতুল্লা উপজেলার পূর্ব গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে জসিম ওরফে কালা জসিম (৩৮) নামে হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই দিন জেলার সদর মডেল থানাধীন বাবুরাইল এলাকা থেকে সবুজ (৩০) নামে হত্যা মামলার পলাতক আরেক আসামীকে গ্রেপ্তার করে র‌্যাব। শনিবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ৩৪ দিন নিখোঁজ থাকার পর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার বক্তাবলি উত্তর গোপালনগর এলাকা থেকে জাকির মিয়া নামে এক ব্যক্তি লাশ উদ্ধার হয়। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পর থেকেই কালা জসিম পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামী জসিম ওরফে কালা জসিম এর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।

অপর একটি পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার মামলা নং-৭৭(৭)২২, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড মূলে হত্যা মামলার পলাতক আসামী সবুজকে বাবুরাইল এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০