PRIYOBANGLANEWS24
২৩ জুলাই ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাবের হাতে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের জেলার ফতুল্লা উপজেলার চর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে বোরহান (২৫) নামে হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নিহত ভিকটিম ব্যাটারি চালিত ইজি বাইক চালক হযরত বিল্লাল (৩২) ফতুল্লা উপজেলার মুসলিম গ্যারেজ হতে ইজি বাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর প্রতিদিনের ন্যায় ইজি বাইক চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সে। ভিকটিমের স্ত্রী তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পেয়ে তার সাথে যোগাযোগ করতে না পেরে তার ননদের স্বামী বিপ্লবকে বিষয়টি জানায়। বিপ্লব পরে দিন ১৪ সেপ্টেম্বর ভিকটিমের স্ত্রীকে ফোন করে জানায় যে, দুষ্কৃতিকারীরা তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে আহত অবস্থায় বক্তাবলি ফেরীঘাটের নিকট কাশিপুরগামী রাস্তার পাশে খালের মধ্যে ফেলে রেখে ভিকটিমের ইজি বাইকটি নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন বোরহানসহ তিন জনকে আটক করে। আহত ইজিবাইক চালক বিল্লালকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে।

পরে আটকৃত তিনজন দুষ্কৃতিকারীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করলে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৭(০৯)২০ইং, ধারা- ৩৯৪/৩০২/৪১১/৩৪ পেনাল কোড। গ্রেপ্তারকৃত আসামী বোরহান (২৫) জামিনে থেকে আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে দীর্ঘদিন পলাতক ছিলেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০