PRIYOBANGLANEWS24
১২ এপ্রিল ২০২০, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রিয়বাংলা নিউজ২৪ এ সংবাদ প্রকাশ: নবাবগঞ্জে চালবাজ সেই ইউপি সদস্য আটক

প্রিয়বাংলা নিউজ২৪ এ সংবাদ প্রকাশের পর ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরে চালের কার্ড ও প্রতিবন্ধীসহ অন্যান্য কার্ডের নামে বানিজ্য করার অভিযোগে নয়নশ্রী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সেকান্দার মিয়া (৬০) কে আটক করেছে পুলিশ।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম সালাউদ্দিন মনজু জানান, শনিবার রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত সেকান্দার মিয়া ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উত্তর বাহ্রাা গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীর অভিযোগ রয়েছে, সেকান্দার মিয়ার পাশাপাশি তার ছেলে জাকির ও একই এলাকার বাবর আলী ওরফে বাবু সরকারি সহায়তার তালিকা তৈরি করেন। চালের কার্ড তৈরিতে খরচের কথা বলে অসহায় মানুষদের কাছ থেকে ৫০০ টাকা করে নেন তারা। এছাড়া প্রতিবন্ধী ও বিধবাসহ অন্যান্য কার্ডের খরচ বাবদ দেড় থেকে ২ হাজার টাকা নেওয়া হয়। যারা টাকা দিতে পেরেছে শুধু তাদের কপালেই জুটেছে সহায়তার কার্ড। টাকা না দিলে কারো কপালে জুটে না কার্ড বা সহায়তা। ইউপি সদস্যের এমন কর্মকান্ডে ক্ষিপ্ত এলাকাবাসী। এতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির মতো ভাল উদ্যোগ বিফলে যাচ্ছে বলে মনে করছেন তারা।

ইউএনও সালাউদ্দিন মনজু প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরে চালের কার্ড দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে ৫শ টাকা, প্রতিবন্ধীসহ অন্যান্য কার্ডের জন্য দেড় থেকে ২ হাজার টাকা নিচ্ছেন বলে ১নং ওয়ার্ডের বেশ কয়েকটি পরিবার সেকান্দারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। টাকা দিতে না পারলে কার্ড না দেওয়াসহ এলাকায় বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। উপরোক্ত বিষয়গুলো নিয়ে কয়েকদিন আগে প্রিয়বাংলা নিউজ২৪ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়েছে।

দূর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান ইউএনও সালাউদ্দিন মনজু।

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সমাজসেবা কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে দূর্নীতির অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে আটককৃতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০