PRIYOBANGLANEWS24
১০ জুলাই ২০২৩, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের দাউদপুর বাজারের মৎস্য শেডের বেহাল দশা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের দাউদপুর বাজারের মৎস্য শেডের বেহালদশা। প্রতিদিন শত শত ক্রেতা-বিক্রেতা জীবনের ঝুঁকি নিয়েই সেখানে করছেন কেনা-বেচা। যেকোন সময় টিন খসে দুর্ঘটনা ঘটতে পারে এমন আশংকা ক্রেতা ও বিক্রেতাদের। বাজারের মাছ ব্যবসায়ীসহ সচেতন মহল আতঙ্কিত হয়ে পড়লেও বাজার বণিক সমিতি কর্তৃপক্ষ একেবারে উদাসীন বলে অভিযোগ সাধারণ ব্যবসায়ীদের।

জানা গেছে, সবশেষ ২০০৬ সালে গঠিত হয় দাউদপুর বাজার বণিত সমিতির কমিটি। এরপর আর কোন কমিটি হয়নি। বাজারে ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে প্রায় ১৫ বছর আগে টিন শেডের ঘর নির্মাণ করা হয়। এরপর আর সংস্কার না হওয়ায় ইতোমধ্যেই ভেঙে পড়েছে টিনের চালা। সামান্য বৃষ্টিতেই টপ টপ করে পানি পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।

জরাজীর্ণ শেডের কারনে বৃষ্টি হলে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে বলে জানান তারা। শেডের যা অবস্থা, তাতে যেকোন সময় টিনের চালা ভেঙে পড়ে ভয়াবহ প্রানহানীর ঘটনা ঘটতে পারে বলে শংকা তাদের। নিয়মিত খাজনা দিলেও বাজার সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ তারা। এই বাজারের এমন দুরবস্থার জন্য কমিটিকেই দায়ি করেন ব্যবসায়ীরা। বাজার কমিটির ব্যর্থতার কারনে ক্রেতা ও বিক্রেতাদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তারা। পুরাতন কমিটি ভেঙে দ্রæত নতুন কমিটি গঠনের দাবি ব্যবসায়ীদের।

তবে ব্যর্থতার দায় নিজেদের কাধে নিতে নারাজ দাউদপুর বাজার বণিক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আইয়ুব খান মুন্নু। স্থানীয় চেয়ারম্যানের উপর অনেকটা দায় চাপাতে চাইলেন তিনি।

শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমোর রহমান খান পিয়ারা জানান, টিনের শেডটি ভেঙ্গে পড়লে মানুষের জীবনহানির সম্ভবনা রয়েছে। উপজেলা মিটিং এ বিষয়টি একাধিকবার উপস্থাপন করা হলেও কোন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০