PRIYOBANGLANEWS24
৮ জুলাই ২০২৩, ৭:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে আওয়ামীলীগের মধ্যে কোন গ্রুপিং নেই: পনিরুজ্জামান তরুন

ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেছেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের হস্তক্ষেপে নবাবগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে শৃঙ্খলা ফিরে এসেছে। দলের ভিতর কোন গ্রুপিং নেই।

শুক্রবার বিকেলে বক্সনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ আসনের কেন্দ্র ভিত্তিক নির্বাচন কমিটি গঠনের লক্ষ্যে বক্সনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন আয়োজিত যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। বিশ্ব দরবারে প্রশংসিত এই উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে ঈর্ষান্বিত হয়ে বিএনপি জামায়াত মিলে ষড়যন্ত্র করছে।

পনিরুজ্জামান বলেন, আগামী নির্বাচনে এ ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই সাথে বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার ও নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের আর বেশী দিন বাকী নেই। এখন থেকেই মাঠে থাকতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরুন। তাদের বুঝান, এ সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

তরুন বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সালমান এফ রহমান দোহার নবাবগঞ্জের মাঠে নামছেন। আপনারা সচেতন নাগরিক হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অশিংদার হোন। ফের নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া।

সভায় সভাপতিত্ব করেন বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন বার্ণাড গমেজ ।

বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমূল আহাদ রনকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বক্সনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোক্তার হোসেন বাদল, কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, সদস্য ইউসূফ হারুন টিপু, সদস্য আব্দুর রাজ্জাক মুন্না, জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর আহমেদ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর হোসেন, রিমন দাস, কৃষকলীগ নেতা স্বপন, যুবলীগ নেতা মাসুদ সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০