PRIYOBANGLANEWS24
২২ জুন ২০২৩, ৮:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে দুর্বৃত্তদের গুলিতে আহত ২

ঢাকার দোহারে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক আহত হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দুবলী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ।

আহতরা হলেন, উপজেলার নারিশা পশ্চিম চর গ্রামের মো. আলমগীরের ছেলে রাতুল শিকদার (১৯) ও একই গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে মেহেদী গাজী (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুবলী ব্রিজের ঢালে রাতুল ও মেহেদীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাদেরকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন।

আহত রাতুল জানান, বুধবার রাতে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেল যোগে রাতুল ও তার প্রতিবেশী মেহেদী বাড়ি ফিরছিলো। দুবলী ব্রিজের ঢালে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা তিনজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

আহত মেহেদি জানান, আমরা কিছু বুঝে উঠার আগেই আমাদের পায়ে গুলি করে তিনজন পালিয়ে যায়। অন্ধকার আমরা কাউকেই চিনতে পারিনি। আর কি উদ্দেশ্যে গুলি করেছে বুঝতে পারছিনা।

এদিকে এমন ঘটনায় ঐ এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে দোহার থানার ওসি মোস্তফা কামাল কামাল বলেন, সংবাদ পেয়ে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০