PRIYOBANGLANEWS24
৮ এপ্রিল ২০২০, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাল থেকে দোহার-নবাবগঞ্জ আংশিক লকডাউন

করোনা সংক্রমন রোধ কাল (৯ এপ্রিল) বৃহস্পতিবার থেকে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলা আংশিক লকডাউন থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন।

ওসি সাজ্জাদ হোসেন বুধবার বিকেলে প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান, ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান ও ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার আলাপ করে দোহার ও নবাবগঞ্জ উপজেলার মানুষের স্বার্থে সমন্বিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানী ঢাকা ও পাশ্ববর্তী কেরানীগঞ্জ উপজেলায় করোনা রোগী সনাক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। একইসাথে দোহার ও নবাবগঞ্জের মধ্যে সড়ক যোগাযোগও অনেকটা বিচ্ছন্ন থাকবে।

সাজ্জাদ হোসেন বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে কাল বৃহস্পতিবার থেকে আংশিক লকডাউনের সিদ্ধান্ত কার্যকর করবে পুলিশ। তিনি জানান, দোহারের নয়টি ছোট ছোট সড়ক দিয়ে যান চলাচল একেবারে বন্ধ থাকবে। শুধুমাত্র ঢাকা-দোহার সড়কের ফুলতলা, পালামগঞ্জ ও নিকড়া সড়ক দিয়ে পন্যবাহী যান চলাচল অব্যাহত থাকবে। এসব স্থানে চেকপোস্ট বসানো হবে এবং থার্মাল স্ক্যানার দিয়ে চেক করে প্রবেশের অনুমতি দেয়া হবে। প্রতিটি সড়কে জরুরী প্রয়োজন ছাড়া মানুষের চলাচল সীমিত করা হবে। দোহার উপজেলার মানুষের স্বার্থেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি সাজ্জাদ হোসেন।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, যেহেতু ঢাকা শহর ও কেরানীগঞ্জে করোনা রোগী বাড়ছে সেহেতু দোহার ও নবাবগঞ্জের মানুষকে নিরাপদে রাখতে বিষয়টি নিয়ে ঢাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলেছেন সংসদ সদস্য সালমান এফ রহমান। পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে আংশিক লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্টের মাধ্যমে যান ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাহউদ্দিন মনজু বলেন, পার্শ্ববর্তী কেরানীগঞ্জ উপজেলায় কয়েকজন করোনা রোগী সনাক্ত হয়েছে। রাজধানী ঢাকাতেও করোনা রোগীর পরিমান বাড়ছে। সেকারনে বাহিরের কেউ যাতে কাল থেকে নবাবগঞ্জে আবাধে প্রবেশ না করতে পারে সেজন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হবে। একই সাথে পণ্যবাহী যান ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল থাকবে সীমিত।

এদিকে করোনা আতঙ্কে দোহার ও নবাবগগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম নিজ উদ্যোগে বাঁশ দিয়ে আটকে অনেকটা লকডাউন করে দিয়েছে গ্রামবাসী। প্রবেশ করতে দেয়া হচ্ছে না কোন যানবাহন। অপরিচিত লোক দেখলে নিজ উদ্যোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০