PRIYOBANGLANEWS24
২৯ মে ২০২৩, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যানকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে রোববার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার বিকেলে র‍্যাব-১০ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

গ্রেপ্তার তাজুল ইসলাম তানু (৩৫) কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরীকে নৃশংসভাবে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী। এ হত্যাকান্ডের ঘটনায় করা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি সে।

সংবাদ সম্মলনে র‍্যাব-১০ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ২০১৩ সালের ১০ ডিসেম্বর বিকেলে ওই ইউনিয়নের নিজ বাড়ি থেকে হাসনাবাদ এলাকার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় আতিক উল্লাহ। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে না পেয়ে পরের দিন আতিক উল্লাহ চৌধুরীর ছেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর থানা থেকে সংবাদ পেয়ে আতিক উল্লাহ চৌধুরীর ছেলে কোন্ডা ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে আগুনে পোড়া বিকৃত অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। এটিএম কার্ড ও ইউনিয়ন পরিষদের কাগজপত্র দেখে আতিক উল্লাহ চৌধুরীর ছেলে তার বাবার লাশ শনাক্ত করেন এবং সে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা তদন্ত শেষে পুলিশ গুলজার ও তানুসহ আটজনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ২০২০ সালের ২ ডিসেম্বর আসামি তাজুল ইসলাম তানু, মো. জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর খাঁ, শিহাব আহমেদ শিবু, আহসানুল কবির ইমন, মো. আসিফ, গুলজার, রফিকুল ইসলাম আমিন ওরফে টুন্ডা আমিনকে এই হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেন।

আসামিদের মধ্য তানু, শিহাব, আসিফ ও টুন্ডা আমিন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। ইতোপূর্বে অন্যান্য আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও মূল পরিকল্পনাকারী তানু দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই র‍্যাব কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০