PRIYOBANGLANEWS24
৫ এপ্রিল ২০২০, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে দুপুর দুইটার পর বন্ধ থাকবে দোকানপাট, খোলা থাকবে ফার্মেসী

কেরানীগঞ্জে দুপুর দুইটার পর সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। খোলা থাকবে শুধু ওষুধের দোকান। রবিবার রাতে উপজেলা প্রশাসন থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

রবিবার রাত ১১টার দিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অমিত দেবনাথ তাঁর দপ্তরের ফেসবুক আইডি থেকে এ নির্দেশনার কথা বলেন। ওই নির্দেশনায় বলা হয় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। দুপুর দুইটার পর ওইসব দোকানপাট বন্ধ রাখতে হবে। তবে খোলা থাকবে শুধুমাত্র ওষুধের দোকান। এ নির্দেশনা সোমবার (৬ এপ্রিল) থেকে কার্যকর হবে।

উল্লেখ্য যে, রবিবার কেরানীগঞ্জ উপজেলায় ৬৮ বছর বয়সী একব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে আক্রান্ত ব্যক্তির পরিবারসহ মডেল টাউনের পুরো এলাকা লকডাউন করে মোট ১৮২টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে ওই উপজেলার দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে সকল কর্মকর্তা ও কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ডায়াগনস্টিক সেন্টার দুটি হলো কেরানীগঞ্জের ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও জিনজিরা ডায়াগনস্টিক সেন্টার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০