PRIYOBANGLANEWS24
২২ মে ২০২৩, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবারও নবাবগঞ্জে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ‘তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ’

জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকার নবাবগঞ্জে উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্ জালাল স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য প্রকাশ পায়।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নবাবগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’-এ কলেজ পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজকে নির্বাচিত করা হয়েছে। গতবছরও জাতীয় শিক্ষা সপ্তাহে প্রতিষ্ঠানটি কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল।

জানা যায়, কলেজটিতে ছাত্র-ছাত্রীদের ভালো লেখাপড়ার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম বয়েজ স্কাউট, গার্লস গাইড, সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এ প্রতিষ্ঠানটি এবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার গ্রæপও নির্বাচিত হয়। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয় মো. আব্দুল মজিদ ও শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয় শফিকুল ইসলাম। প্রতিষ্ঠানটির উপজেলা পর্যায়ে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিজ্ঞান মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব বজায় রাখার গৌরব রয়েছে।

কলেজটি উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রব মিয়া বলেন, ‘এই কলেজটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে উপজেলার অন্যতম কলেজ হিসেবে খ্যাতি অর্জন করেছে। আমাদের সবটুকু দিয়ে আজীবন চেষ্টা করে যাবো। আমাদের কলেজকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করায় দক্ষ নির্বাচক মন্ডলীসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রশাসন, উপজেলার মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধানগণ, কলেজ প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি তোজাম্মেল হোসেন চৌধুরী (বাবর মিয়া) সহ অন্যান্য সদস্য ও আমার সহযোদ্ধাদের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্ জালাল বলেন, যাচাই বাছাই কমিটির সিদ্ধান্তে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করা হয় । একটি ভালো প্রতিষ্ঠানের যত গুণ থাকা দরকার তার সবক’টি প্রতিষ্ঠানটির রয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি সামনের দিকে আরও অনেকদূর এগিয়ে যাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০