PRIYOBANGLANEWS24
২২ মে ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল শিশু শ্রমিকের

ঢাকার নবাবগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল ইকবাল নামে এক শিশু শ্রমিকের। সোমবার দুপুরে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার মো. আকতারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দোহারের মৈনটঘাট থেকে বালু ভর্তি একটি ট্রাক নবাবগঞ্জে চন্দ্রখোলা দিয়ে যাচ্ছিলো। হঠাৎ ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এসময় চালক ও অন্যান্য শ্রমিকরা লাফিয়ে নিজেদের রক্ষা করতে পারলেও ট্রাকের উপরে শুয়ে থাকা ইকবাল ঐ ট্রাকের নিচেই চাপা পড়েন। শ্রমিকদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ইকবালকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার ওসি তদন্ত আশফাক রাজিব জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১০

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১১

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১২

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৩

কবরস্থানে বসে মাদকের জলসা!

১৪

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১৫

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১৬

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১৭

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৮

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৯

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

২০