PRIYOBANGLANEWS24
৫ এপ্রিল ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত, এলাকা লকডাউন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৬৮ বছর বয়সী একব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়া ব্যক্তি যে এলাকায় বসবাস করেন, সে এলাকাটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। একইসাথে ওই এলাকার ১৮২টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে আইডিসিআরের একটি টিম এসে এ্যাম্বুলেন্সে করে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে গিয়ে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তি কেরানীগঞ্জ মডেল থানার মডেল টাউন এলাকার বাসিন্দা, পেশায় একজন ব্যবসায়ী।

স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, আক্রান্ত ব্যক্তি ডায়াবেটিসের রোগী। তাঁর মধ্যে করোনা ভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে তিনি গতকাল শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বারডেমে চিকিৎসার জন্য গেলে সেখান থেকে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা ফলাফলে করোনা পজেটিভ আসায় আজ দুপুরে আইডিসিআরের একটি টিম তার বাসা থেকে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়।

করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে আক্রান্ত ব্যক্তির পরিবারসহ মডেল টাউনের পুরো এলাকা লকডাউন করে মোট ১৮২টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক।

ইতোমধ্যে এলাকাটিতে হোম কোয়ারেন্টিনের ব্যানার ও লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে জানিয়ে মীর মোশারফ বলেন, পুরো এলাকার স্বাস্থ্যগত সমস্যা আমরা দেখব। আর অন্যান্য বিষয়গুলো উপজেলা প্রশাসন দেখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০