PRIYOBANGLANEWS24
২০ মে ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার ও নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপÍার করা হয়। এঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখের নেতৃত্বে এসআই তানভীর শেখ সঙ্গীয় ফোর্সসহ উপজেলা কোমরগঞ্জ বটতলা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে মো. আফজাল খান ওরফে পারভেজকে ৪৩৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। এসময় কৌশলে একজন দৌড়ে পালিয়ে যায়। পরে আফজাল খান ওরফে পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবাবগঞ্জ থানার মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

একই দিন নবাবগঞ্জ থানার এসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে মো: ওয়াহিদুল ইসলাম ও মো: আশিক নামে পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ায় আদালতে প্রেরণ করেন পুলিশ।

এছাড়া দোহার উপজেলার নারিশা চৈতাবাতর এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. আতিয়ার রহমান নামে কুখ্যাত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন দোহারে বিশেষ অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক নামে এক মাদক কারবারিকে ৫০ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করেন দোহার থানা পুলিশ। তাদের দুইজনের বিরুদ্ধেও দোহার থানায় নিয়মিত মাদক মামলায় রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০