PRIYOBANGLANEWS24
১৯ মে ২০২৩, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে প্রাইভেট ক্লিনিককে জরিমানা ও সহযোগী চিকিৎসককে সাজা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অনিবন্ধিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বারুয়াখালী বাজারের বন্ধন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে মো. সোহেল রানা (৩৭) নামে একজন সহযোগী ভুয়া চিকিৎসকে সাজা এবং নিবন্ধন না থাকায় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

সুত্র জানায়, মো.সোহেল রানা মূলত ওই প্রতিষ্ঠানের একজন এমবিবিএস চিকিৎসকের সহযোগী। এমবিবিএস চিকিৎসক সহকারি প্রফেসর মো. আনোয়ার হোসেন বন্ধন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে প্রতি শুক্রবার রোগী দেখেন। কিন্তু তার সহকারী মো. সোহেল রানা সপ্তাহের অবশিষ্ট দিনগুলোতে নিজেই রোগী দেখেন। এছাড়া আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট নিজেই করেন এবং নিজ স্বাক্ষরে সেগুলো রোগীদের সরবরাহ করেন। তিনি অনেক দিন ধরেই সাধারণ মানুষের সাথে এভাবে প্রতারণা করে আসছে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এর নিবন্ধন ব্যতীত, এমবিবিএস ডিগ্রী না থাকা স্বত্তেও চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম সাজা প্রদান ও প্রতিষ্ঠানটির নিবন্ধন না থাকায় মালিককে নগদ ৪ হাজার টাকা জরিমানা করেন সেই সাথে নিবন্ধন ছাড়া ক্লিনিক না চালানোর জন্য নির্দেশ প্রদান করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে কাগজপত্র যাচাই বাছাইয়ে সহযোগিতা করেন নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মেজবাহ উদ্দিন ও নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, অনিবন্ধিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার এবং ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০