PRIYOBANGLANEWS24
৫ এপ্রিল ২০২০, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩৩৩ নম্বরে ফোনঃ খাবার পেল কেরানীগঞ্জের ৪২ পরিবার

৩৩৩ এই হটলাইন নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা পেল ঢাকার কেরানীগঞ্জের ৪২টি পরিবার। ওই নম্বরে ফোন কলের ভিত্তিতে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেন কেরানীগঞ্জ (দক্ষিণ) এর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা পারভীন।

জানা যায়, করোনা ভাইরাস সংক্রান্ত সৃষ্ট পরিস্থিতিতে যাঁরা খাদ্যের অভাবে কষ্ট ভোগ করছেন কিন্তু নিজের পরিচয় প্রকাশ করতে পারছেন না তাদের ঘরে খাবার পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের জন্য সরকার থেকেই ৩৩৩ নম্বরের হটলাইন চালু করা হয়েছে। এই নম্বরে ফোন দিলেই বিনামূল্যে ঘরে বসে মিলবে খাদ্য উপকরণ।

এ কার্যক্রমের অংশ হিসেবেই রবিবার (৫ এপ্রিল) কেরানীগঞ্জের বিভিন্ন এলাকার ৪২টি পরিবারের হাতে সরকারিভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার পৌঁছে দেন সানজিদা পারভীন।

সানজীদা পারভীন প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, এই দুঃসময়ে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের অংশ হিসেবে আমরা প্রতি মুহুর্তে মানুষের পাশে আছি। মানবিক দৃষ্টিকোন থেকেই আমরা আমাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। সকলের প্রতি আমাদের একটাই অনুরোধ, অকারণে বাইরে ঘুরাফেরা বন্ধ করে ঘরে থাকুন। প্রয়োজনে বের হলেও সামাজিক দুরত্ব বজায় রাখুন। সমস্যা হলে আমরাই খাবার পৌঁছে দেব আপনাদের ঘরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০