ঢাকার দোহারে নিজ এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. উদয় হোসাইন। ব্যক্তিগত অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
শনিবার দোহারে উদয় হোসাইনের নিজ বাড়ি থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
উদয় হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে আমার এলাকার অনেক মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। আমার মতো করে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী নিজ নিজ এলাকায় এমন কার্যক্রমে এগিয়ে এলে সাধারণ মানুষের খাদ্যের অভাব কিছুটা হলেও কমে আসবে।
মন্তব্য করুন