PRIYOBANGLANEWS24
৪ এপ্রিল ২০২০, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে গুজব: নবাবগঞ্জে দুইজনকে কারাদন্ড

সারাদেশে করোনা ভাইরাসের দূর্যোগপূর্ণ মূহুর্তে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ও আর্থিক সহযোগীতার নামে গুজব ছড়িয়ে জনসমাগম সৃষ্টি করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে উপজেলার বলমন্তচর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে এ কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এইচ এম সালাউদ্দিন মনজু।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার বলমন্তচর গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে মো. সাহাজাদা (৫৮) ও বড় বলমন্তচর গ্রামের সাইদুল আলমের ছেলে রকিবুল ইসলাম তুষার (৪৫)।

ইউএনও সালাউদ্দিন মনজু প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, ওই দুই ব্যক্তি ওই এলাকায় সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করার গুজব ছড়িয়ে কয়েকশ মানুষের সমাগম করেছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দুইজনকে আটক করে তাদের কথাবার্তায় অসঙ্গতি পেয়ে আমাকে ঘটনা সম্পর্কে জানালে আমি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌছে সেনাবাহিনীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে কোনো ত্রাণ বিতরণ বা আর্থিক সহযোগীতার কোনো প্রমাণ না পেয়ে তাদের গুজব ছড়িয়ে জনসমাগম করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেই।

করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে নির্দিষ্ট সময় পর্যন্ত জনসমাগম নিষিদ্ধ করে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাসম্ভব বাড়িতে অবস্থান, বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের না হওয়া, গুজব না ছড়ানোসহ সরকারের বিভিন্ন নির্দেশনা রয়েছে। উপরোক্ত নির্দেশনা কেউ যদি না মানে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও সালাউদ্দিন মনজু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০