PRIYOBANGLANEWS24
১৫ এপ্রিল ২০২৩, ৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের ১৪ ইউনিয়নে সালমান এফ রহমানের ঈদ উপহার বিতরণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঈদের আনন্দকে ভাগাভাগি করতে ঈদ উপহার হিসেবে ১৪টি ইউনিয়নের দুস্থদের মাঝে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমানের নিজস্ব অর্থায়নে ফজলুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে শাড়ি বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্সনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন শাড়ি বিতরণ করেন।

এলাকায় শাড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। তরুণ তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহকর্মী আমাদের প্রিয় অভিভাবক সালমান ফজলুর রহমান সবসময় দেশের অসহায়, দুস্থ ও কর্মক্ষম মানুষের পাশে এসে দাঁড়ান। এবারও ঈদের আনন্দকে ভাগাভাগি করতে প্রিয় সাংসদ সালমান ফজলুর রহমান আপনাদের জন্য শাড়ি পাঠিয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে সালামান ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন।

সভাপতিত্ব করেন বক্সনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বার্ণাড তপন গমেজ। বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভ‚ইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার।

উপস্থিত ছিলেন, বক্সননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খান, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, বক্সনগর ইউনিয়ন অওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীমূল আহাদ রনকসহ আওয়ামীলীগ ও সহযোগীসংগঠনের নেতৃবৃন্দ।

একইদিন সালমান এফ রহমান এমপি’র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু। এসময় কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল উপস্থিত ছিলেন।

ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান, স্থানীয় সাংসদ সালমান ফজলুর রহমানের নিজস্ব অর্থায়নে ফাউন্ডেশনের মাধ্যমে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় এ বছর ১২ হাজার ৫০০ শত দুস্থ পরিবারের মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০