PRIYOBANGLANEWS24
২ এপ্রিল ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে বেলা ১২টার পর কাঁচাবাজার বন্ধ

করোনা ভাইরাসের সংক্রমন ও জনসমাগম রোধে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ঢাকার দোহারে বেলা ১২টার পর থেকে জয়পাড়া বাজার সহ প্রধান প্রধান সব কাঁচাবাজার বন্ধ থাকবে। সকাল-সন্ধা খোলা থাকবে ওষুধ ও মুদি দোকান। বৃহস্পতিবার বিকেলে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউএনও আফরোজা আক্তার রিবা, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রাশাদ বিন কালাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, ওসি (তদন্ত) আরাফাত হোসেন সহ স্থানীয় সাংবাদিকরা।

ইউএনও আফরোজা আক্তার জানান, দিনভর জনসমাগম বন্ধ করার লক্ষে দোহারের প্রধান প্রধান সব কাঁচাবাজার (মাছ-সবজি) বেলা ১২টার পর বন্ধ থাকবে। একইসাথে বেকারীগুলো ১২টা পর্যন্ত খোলা থাকবে। সকাল-সন্ধা খোলা থাকবে ওষুধ, মুদি ও শুধুমাত্র বিকাশের দোকান। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, শুক্রবার (৩ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউএনও আফরোজা আক্তার সবাই সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০