PRIYOBANGLANEWS24
১২ এপ্রিল ২০২৩, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকার দোহার উপজেলার মুকসেদপর এলাকায় সড়ক দূর্ঘটনায় নাহিদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় সাকিব (১৯) নামে অপর একজন গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত নাহিদ উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা বটতলা এলাকার নূর হোসেনের ছেলে এবং আহত সাকিব একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নাহিদ ও সাকিব মোটরসাইকেল যোগে মুকসুদপুর যাচ্ছিলেন।ডাকবাংলো এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী নাহিদ ও সাকিব দুজনেই সিটকে রাস্তার পাশে পড়ে যায়। গুরুতর আহত হয় অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের করেন চিকিৎসক। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাহিদের মৃত্যু হয়।

এ বিষয়ে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে মাটির ট্রাকটিকে জব্দ করেছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০