PRIYOBANGLANEWS24
১১ এপ্রিল ২০২৩, ৫:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে হেলাল হত্যার দায় স্বীকার করে দুই আসামীর জবানবন্দী

ঢাকার নবাবগঞ্জের হেলাল মিয়া হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আটক এজাহারভূক্ত দুই আসামি পলাশ রাজবংশী ও শ্যামল রাজবংশী। রবিবার ভোরে হেলালের লাশ উদ্ধারের পর এঘটনার জড়িত সন্দেহে উপজেলার কোমরগঞ্জের পলাশ রাজবংশী, আন্ধারকোঠর শ্যামল রাজবংশী ও ছোট রাজপাড়া গ্রামের বাসিন্দা লাল মিয়াকে আটক করে পুলিশ। পরে সোমবার আদালতের হাজির করা হলে জবানবন্দী শেষে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে। মৃত হেলাল ছোট রাজপাড়া এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে।

নবাবগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, গত রোববার ভোরে হেলাল মিয়ার মৃত দেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্তের কার্যক্রম শেষে মরদেহ মৃত হেলাল এর স্বজনদের কাছে রাতে হস্তান্তর করে।

মৃত হেলাল এর ছেলে আসিফ ও মেয়ে রুপার দাবী তার বাবাকে পরিকল্পিত খুন করা হয়েছে। তারা হত্যাকারীদের ফাঁসির দাবি করে বলেন এ ঘটনায় জড়িত কেউ যেন আইনের ফাঁক দিয়ে বেড়িয়ে যেতে না পারে এ জন্য আমরা পুলিশে সুদৃষ্টি কামনা করছি।

স্থানীয়রা জানায়, মৃত হেলাল মিয়া এক সময় গাড়ীর বডি পেইন্টার হিসেবে কাজ করতেন। বেশ কয়েক বছর হলো তিনি ওই ছেড়ে দেন। পরে নদী, খাল ও পুকুরে মাছ ধরতেন। শনিবার রাতে মাছ ধরতে গেলে আর বাড়ি ফেরা হয়নি তার। সকালে ছোট রাজপাড়া এলাকার আজহারের পুকুর পাড়ে তার মৃত দেহ দেখতে পায় স্থানীয় জনসাধারণ। এসময় গামছা দিয়ে হাত পা ও মুখ বাধা ছিলো বলে জানায় তারা। এছাড়া মৃত হেলালেল শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিলো বলে জানায় তারা। তাদের দাবী রাতে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, এ হত্যার সাথে জড়িত ৩ জনকে অভিযান চালিয়ে তাৎক্ষনিক আটক করা হয়। পুলিশ এ বিষয়ে তাদের সকল ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। সোমবার আদালতে দুই আসামী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০