PRIYOBANGLANEWS24
৯ এপ্রিল ২০২৩, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে তেল ব্যবসায়ীকে কারাদন্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছোট বক্সনগর এলাকায় আল-আমিন অয়েল মিলে অভিযান পরিচালনা করে পণ্যে ভেজাল করার অপরাধে মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার এ অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য আল-আমিন অয়েল মিলে নিন্মমানের পামঅয়েল, ক্যামিকেল রঙ এবং অল্প পরিমাণে সরিষার তেল মিশিয়ে খাটি সরিষার তেল হিসেবে নবাবগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে আসছিল। এছাড়া বিএসটিআই এর কোন অনুমোদনও ছিল না প্রতিষ্ঠানটির। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দূষিত পামঅয়েল, রঙ মিশ্রিত ৪ হাজার লিটার ভেজাল সরিষার তেলসহ প্রতিষ্ঠানটির কর্ণধার মো. আল-আমিনকে আটক এবং মিলে রাখা ৪ হাজার লিটার ভেজাল সরিষার তেল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম ভেজাল সরিষার তেল প্রস্তুতকারী মো. আল আমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, পণ্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১০

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১১

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৩

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

১৪

দোহারে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

১৫

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

১৬

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: গয়েশ্বর চন্দ্র রায়

১৭

নতুন বান্দুরায় বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন

১৮

নবাবগঞ্জে মহাভোজের মহোৎসব

১৯

নবাবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

২০