PRIYOBANGLANEWS24
৪ এপ্রিল ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর মৌজার ১নং খাস খতিয়ানের হালট শ্রেণির জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

ভ্রাম্যামান আদালত সূত্রে জানা যায়, বলমন্তচর এলাকার বাসিন্দা হাসান আলী ও মো. রিপন খাস জমিতে দোকান নির্মাণ করেছিলেন। নির্মাণ কাজ বন্ধ করার জন্য বার বার বলা হলেও অবৈধ দখলদারগণ কর্ণপাত করেনি। আজ মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তা ভেঙ্গে দেন এসিল্যান্ড। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে বলমন্তচর তিন রাস্তার মোড়ে মানুষ, যানবাহন চলাচলে সুবিধা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম জানান, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান স্যারের দিকনির্দেশনায় নবাবগঞ্জ উপজেলায় অবৈধভাবে দখলকৃত সরকারি খাস জমি উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে গালিমপুর এলাকায় ৩২ শতাংশ, বান্দুরা বাজারে ৫০ শতাংশ, জালালপুর এলাকায় ২০ শতাংশ ১নং খাস খতিয়ানের জমি থেকে অবৈধ দখলদারগনকে উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও প্রায় ৩২ বছর ধরে অবৈধভাবে ভোগ-দখলে থাকা ৪০ একর অর্পিত সম্পত্তি উদ্ধার করে সরকারি আইন অনুযায়ী লীজ প্রদানের মাধ্যমে প্রায় ২৭ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলায় ১নং খাস খতিয়ানের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবেন বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০