PRIYOBANGLANEWS24
৪ এপ্রিল ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কারামুক্ত

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আমিনুল ইসলাম।

তিনি বলেন, সোমবার বিকেলে সাংবাদিক শামসুজ্জামানের জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছে। সেই জামিনের কাগজ যাচাই বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

জানাগেছে, সোমবার দুপুর ২ টায় চীফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালত ঢাকা এর বিচারক প্রথম আলোর সাংবাদিক সামসুজ্জামান সামস এর বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের দায়েরকৃত মামলায় দ্বিতীয়বার জামিন আবেদনের প্রেক্ষিতে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর ২০ হাজার টাকা মুচলেকায় জামিন প্রদান করে। পুলিশের তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। ৫ টা ৫ মিনিটে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নামার আদেশ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার অনাপত্তি সাপেক্ষে বিকেল ৬ টায় তাকে মুক্তি দেওয়া হয়। সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে সাংবাদিক সামসুজ্জামান কেরানীগঞ্জের কেন্দ্রীয় ক্রাাগার থেকে বের হয়ে আসে।

এদিকে সোমবার বিকেলে থেকেই দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিক শামসুজ্জামানের জামিনের সংবাদ পেয়ে তার কারামুক্তির অপেক্ষায় প্রধান ফটকের সামনে সংবাদকর্মী, বন্ধুসভার সদস্যরা, শামসুজ্জামানের স্বজন ও সাধারণ মানুষ অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শামসুজ্জামান কারামুক্ত হয়ে কারাগারের প্রধান ফটকের সামনে এসে প্রথম আলোর বিশাল বাংলা ডেস্কের বিভাগীয় সম্পাদক তুহিন সাইফুল্লাহকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে বিশাল বাংলা ডেস্কের বিভাগীয় সম্পাদক তুহিন সাইফুল্লাহ, প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, প্রশাসন বিভাগরে প্রধান উৎপল কুমার চক্রবর্তী ও প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০