PRIYOBANGLANEWS24
২ এপ্রিল ২০২৩, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ৫ খাবারের দোকানে অভিযান, জরিমানা

পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের ৫টি খাবারের দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি-পঁচা খাবার প্রস্তুতের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

শনিবার (১ এপ্রিল) উপজেলার বাগমারা বাজার ও নবাবগঞ্জ চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নষ্ট চাটনী ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে নবাবগঞ্জের কাচ্চি ডাইন, হাজি বিরিয়ানী ঘর, সিয়াম হোটেল ও সেভেন সেভ হোটেল প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার জরিমানা করা হয়।এছাড়া বাগমারা বাজারের হাজী বিরিয়ানি হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং বাসি খাবার বিক্রির অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম জানান, অর্থদণ্ডপ্রাপ্ত প্রত্যেক ব্যবসায়ীকে খাদ্যের মান নিশ্চিত, স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি পঁচা খাবার বিক্রি বন্ধ নিশ্চিত করার জন্য সচেতন করা হয়েছে। তাছাড়াও পণ্যের অতিরিক্ত মূল্য না রাখার জন্য সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০