PRIYOBANGLANEWS24
৩১ মার্চ ২০২০, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে প্রবাসীর শরীরে করোনা সনাক্ত, ১২ পরিবার কোয়ারেন্টাইনে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সৌদিআরব থেকে আসা ৪৭ বছর বয়সী এক প্রবাসীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া গেছে। এজন্য তার পরিবারের সদস্যদেরসহ আশপাশের ১২টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার রাতে প্রিয়বাংলা নিউজ২৪ কে বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম সালাউদ্দিন মনজু। তিনি জানান, সন্ধ্যায় আইইডিসিআরের একটি টিম চিকিৎসার জন্য তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেছেন।

ইউএনও সালাউদ্দিন মনজু প্রিয়বাংলা নিউজ২৪ কে আরও জানান, কয়েকদিন আগে সৌদিআরব থেকে নবাবগঞ্জের বাড়িতে ফিরেন ওই প্রবাসী। এরপর তার মধ্যে করোনা ভাইরাসের সংক্রমন হওয়ার বিভিন্ন উপসর্গ দেখা দিলে তার থেকে ও এই উপজেলার আরও তিনজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। আজ পরীক্ষার রির্পোটে ওই প্রবাসীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া যায়। বাকি তিনজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া যায়নি।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে আইইডিসিআর থেকে নবাবগঞ্জে আসা একটি টিম তাকে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করেণ।

ইউএনও বলেন, ওই প্রবাসী যেহেতু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সেহেতু সংক্রমণের ঝুঁকি এড়াতে তার বাড়ি এবং আশপাশের আরও ১২টি বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদের যেন কোনো অবস্থাতেই বাসা থেকে বের হতে না হয় সেজন্য প্রয়োজনীয় সব কিছু উপজেলা প্রশাসন সরবরাহ করবে।

ওই বাড়িগুলোতে হোম কোয়ারেন্টাইনের ব্যানার ও লাল নিশানা টানিয়ে দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে জানিয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, কেউ নিয়ম না মানলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০