PRIYOBANGLANEWS24
২২ মার্চ ২০২৩, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মেধা পুরস্কার এবং বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গালিমপুর সোনাবান বালিকা উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন। এসময় তিনি শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়তে ও ভালো মানুষ হওয়ার আহবান জানান। তিনি বখাটেদের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন কোনভাবে যেন শিক্ষার পরিবেশ নষ্ট না হয়। কোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যেন কোন বখাটেপনা না হয় এবং কোন ধরণের ইভটিজিং করা না হয়। হলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, অষ্ট্রেলিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন-উর-রশীদ।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিন চৌধুরী, চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাসেত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ সুজন বাবু, আওয়ামীলীগ নেতা জিয়াউল ইসলাম মিথু, শামিমূল আহাদ রনক ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পরিমল বিশ্বাসসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক সদস্যগণ।

শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও পরিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১০

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১২

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৪

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৫

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৬

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৭

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৮

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৯

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

২০