PRIYOBANGLANEWS24
৯ মার্চ ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিকারীপাড়ায় সিক্স এ সাইড ডে-নাইট গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন

স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইয়থ ক্লাবের উদ্যোগে সিক্স এ সাইড ডে নাইট ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় শিকারীপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্ণামেন্টে ৮টি দল অংশ নেয়। পরে বিজয়ী দল সোনাবাজু অগ্রদূত যুব সংঘকে ১ লক্ষ টাকা এবং পরাজিত দল কঠুরি ইয়াসিন ক্রিকেট একাদশকে ৫০হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

মো. আল মামুনের সঞ্চালনায় ও শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলীমোর রহমান খান পিয়ারা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলার মাধ্যমে যুব সমাজ অপরাধমুক্ত থাকবে। খেলাধুলা এমন একটা জিনিস যা সমাজের অপরাধ কমায়, জঙ্গিবাদ কমায়। তিনি শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে উৎসাহিত করার আহবান জানান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বাহ্রা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মো.সাফিল উদ্দিন মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব ইব্রাহিম খলিল, বারুয়াখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ বারী বাবুল মোল্লা, নয়নশ্রী ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পলাশ চৌধুরী, জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক সুকুমার হালদার ও শাহিন খাঁন, কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জিয়াউল ইসলাম মিথু, আওয়ামী লীগ নেতা এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. বাবুল মিঞা, উপজেলা যুবলীগের সভাপতি মো. সারোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক নূরে আলম, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক মোল্লা, স্বেচ্চাসেবকলীগের সিনিয়র সহসভাপতি সেলিম খান, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শাহিন ফকির, বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ মোল্লা, সাধারণ সম্পাদক সোহেল রহমান শিকদার, জয়কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চন্দ্র বসাক, বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল আহাদ রনক, নয়নশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. স¤্রাট, দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল আলম নাদিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রানা ও দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দিপ্ত দেওয়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০