PRIYOBANGLANEWS24
৩০ ডিসেম্বর ২০১৯, ২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুখবর দিলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক। প্রিয়বাংলা নিউজ২৪:
মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সুখবর দিলেন চট্টগ্রাম কোচ পল নিক্সন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত ১৮ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে দলের হয়ে খেলতে পারছেন না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে দলের কোচ ইংল্যান্ডের পল নিক্সন জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি থেকে মাহমুদউল্লাহকে পাওয়া যাবে ২২ গজের খেলায়। বর্তমানে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট তাদের ঝুলিতে।

আগামী মঙ্গলবার ঢাকার পর্বে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে পারবেন না মাহমুদউল্লাহ। এছাড়া সিলেট পর্বে চট্টগ্রামের একটি ম্যাচও মিস করবেন তিনি। গত মাসে ভারতের মাটিতে কলকাতায় দিবা-রাত্রির টেস্টে হামেস্ট্রিং ইনজুরিতে পড়ায় টুর্নামেন্টে চট্টগ্রামের প্রথম ও দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি মাহমুদউল্লাহ। ইনজুরি থেকে সুস্থ হয়ে বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রামের তৃতীয় ম্যাচে মাঠে নামেন তিনি। এরপর চতুর্থ ও পঞ্চম ম্যাচেও একাদশে ছিলেন। পঞ্চম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ব্যাট করার সময় আবারো হামেস্ট্রিং ইনজুরিতে পড়েন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

মাহমুদউল্লাহর পরিবর্তে চট্টগ্রামের অধিনায়কত্ব সামলাচ্ছেন বাঁ-হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। নেতৃত্ব এবং ব্যাটিংয়ে ইমরুল দুর্দান্ত করলেও দল মাহমুদউল্লাহকে মিস করছে বলে জানান কোচ নিক্সন। তিনি বলেন, ‘আমার মনে হয় না তাকে পরের ম্যাচগুলোতে পাওয়া যাবে। তবে সে দ্রুত সুস্থ হয়ে উঠছে। আগামী ৭ বা ৮ জানুয়ারি তাকে পাওয়া যেতে পারে। সে উঁচু মানের অধিনায়ক এবং ক্রিকেটার। আমরা তাকে মিস করছি। তবে অধিনায়ককে ছাড়া আমরা জয়ের মধ্যে আছি, এটি বড় অর্জন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

১

নবাবগঞ্জে সার নিয়ে কারসাজি, ডিলারকে ৩ লাখ টাকা জরিমানা

২

নবাবগঞ্জে বেহাল সড়কেই নিত্যযাত্রা

৩

এমপির নাম ভাঙ্গিয়ে বালু ব্যবসার অভিযোগে বিল্লাল গ্রেপ্তার

৪

কারিতাস লাইট প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার দিবস উদযাপন

৫

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

৬

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

৭

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

৮

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

৯

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

১১

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

১৩

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

১৪

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১৫

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১৬

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১৭

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৮

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৯

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

২০