PRIYOBANGLANEWS24
৩ মার্চ ২০২৩, ৬:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে সম্মাননা পেলেন ওয়াহিদুল ইসলাম

ইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা স্মারক পেলেন নবাবগঞ্জের সন্তান ওয়াহিদুল ইসলাম। গত ২৭ ফেব্রুয়ারি ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা কর্তৃক আয়োজিত ‘নবীনের আগমনে উঁকি দেয় বসন্ত’ একটি সভায় তাকে সম্মাননা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সহিদ আকতার হোসেন, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সহসভাপতি নাজমুল এইচ পলাশ, সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান এবং ইস্টার্ন বন্ধুসভার সাবেক দুই সভাপতি আতিকুর রহমান খান শুভ এবং মোসাদ্দেকুল হোসেন মানিক। ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার কো-অর্ডিনেটর নওরিন তারিক খান বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনসুরুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে তারেক রহমান।

জানা যায়, ওয়াহিদুল ইসলাম ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভার সভাপতি ও ইস্টার্ন ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বি বি এ পাস করে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন।

এছাড়া শীতবস্ত্র বিতরণ, ঈদে রঙিন জামা বিতরণ, পথ শিশুদের নিয়ে ইফতার মাহফিল এবং মানবসম্পদ উন্নয়ন মূলক বিভিন্ন কর্মশালায় সক্রিয় ওয়াহিদুল ইসলাম। একই সাথে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করা এবং দোহার-নবাবগঞ্জের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের পড়াালেখার জন্য সাহায্য করেন তিনি।

ওয়াহিদুল ইসলাম বলেন, প্রতিটা মানুষকে তার সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। দেশ ও দেশের মানুষের সেবা করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০