PRIYOBANGLANEWS24
২২ ফেব্রুয়ারী ২০২৩, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ৩৫ কোটি টাকা মূল্যের সাড়ে ৭ একর খাস জমি উদ্ধার

ঢাকার কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর আওতাধীন শুভাঢ্যা মৌজায় ৭.৫০ একর খাস জমি উদ্ধার যার বাজার মূল্য ৩৫কোটি টাকা। সোমবার ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সল বিন করিম এর নেতৃত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের পরিচালনায় ৬ টি দাগের সাড়ে ৭ একর খাস জমি উদ্ধারপূর্বক পাকা পিলার স্থাপন করে লাল রং দ্বারা চিহ্নিত করা হয় এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সল বিন করিম জানান, ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান মহোদয়ের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় সকালে শুভাঢ্যা মৌজার ৬টি দাগে মোট ৭.৫০ একর খাস জমি উদ্ধার করে সরকারের দখলে আনয়ন করা হয়েছে। এগুলো রক্ষাবেক্ষনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি খাস জমি উদ্ধার ও রক্ষাবেক্ষনে স্থানীয়দের সাহায্য ও সহযোগিতাও কামনা করে আরো বলেন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকারি খাস জমি উদ্ধারে কোন ছাড় দেওয়া হবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর কানুনগো এ কে এম আমিনুল ইসলাম, সার্ভেয়ার মোঃ জহিরুল ইসলাম, নাজির কাম ক্যাশিয়ার সোহেল রানা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রনজিৎ চন্দ্র নাথ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০