PRIYOBANGLANEWS24
২২ ফেব্রুয়ারী ২০২৩, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

বিকেলে এ তথ্য নিশ্চিত করে নবাবগঞ্জ থানার পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ির এসআই মো: রুবেল হোসেন জানান, উপজেলার পূর্ব মেলেং গ্রামের আঞ্চলিক সড়কে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ মাসুদ ও একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের শেখ শহিদের ছেলে শেখ সোহান। এ ঘটনায় আহত শেখ রাসেল ওই ইউনিয়নের সুলতানপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তাকে
উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই তিনজন দুই মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে একটি আরেকটির বিপরীতে দিকে যাচ্ছিলো। পথে ওই এলাকায় তাদের দুইটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ছিটকে পরে এ হতাহতের ঘটনা ঘটে।

বিকেলে ওই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত শেখ সোহানের কাকা শেখ কামরুল জানান, শেখ সোহান সাভার এনাম মেডিকেল হাসপাতালে এবং মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাদ আসর মাসুদকে ও বাদ মাগরীব সোহানকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবেও জানান তিনি।

ঘটনার সত্যতা ও ওই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এসআই রুবেল জানান, এ ঘটনায় নিহতদের কেউ এখনও কোনো অভিযোগ করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০