PRIYOBANGLANEWS24
৩০ ডিসেম্বর ২০১৯, ২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিদালের বিরুদ্ধে কঠিন অবস্থানে বার্সা

স্পোর্টস ডেস্ক। প্রিয়বাংলা নিউজ২৪:
আর্তুরো ভিদালের করা অভিযোগের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছে বার্সেলোনা। চিলিয়ান ফরোয়ার্ড তার গত মৌসুমের অবৈতনিক বোনাস দাবি করে অভিযোগ দায়ের করে কাতালানদের বিরুদ্ধে। কিন্তু অভিযোগ সত্বেও ভিদালকে বোনাস দিতে সম্মত হয়নি বার্সা।

৩২ বছর বয়সী মিডফিল্ডার মনে করেন, বার্সার কাছে বোনাস বাবদ বকেয়া ২.৪ মিলিয়ন ইউরো পান তিনি। যা তাকে পরিশোধ করেনি কাতালানরা।

কিন্তু বার্সা ভাবছে অন্যকিছু। কাতালানরা মনে করছেন না যে, ভিদাল বোনাস পাওয়ার মতো প্রয়োজনীয় ম্যাচ খেলেছে এবং তারা এই ব্যাপারে লা লিগার সমর্থনও বিবেচনা করছে।

অবস্থা এমন দাঁড়িয়েছে, চলতি মৌসুম শেষ না হওয়া পযর্ন্ত বার্সেলোনায় থাকবেন ভিদাল এবং জানুয়ারিতে গ্রহণযোগ্য অফার পেলে ক্যাম্প ন্যু ছাড়তে পারেন তিনি।

এমন প্রতিবেদনও হয়েছে, চিলিয়ান মিডফিল্ডারের দিকে হাত বাড়িয়েছে ইন্টার মিলান। নেরাজ্জুরিরা ১২ মিলিয়ন খরচ করতে প্রস্তুত তার জন্য। কিন্তু বার্সা ভিদালের জন্য আরও মূল্য চায়।

তবে কোচ আরনেস্তো ভালভার্দের স্কোয়াডের এখনও গুরুত্বপূর্ণ সদস্য ভিদাল। বিশেষ করে মিডফিল্ডার কার্লেস অ্যালেনা ছয় মাসের জন্য ধারে রিয়াল বেতিসে যাওয়ায় ক্যাম্প ন্যুয়ের মধ্যমাঠের দায়িত্বটা আরও বেশি নিতে হতে পারে চিলিয়ান তারকাকে।

ভিদাল জানিয়েছে, ক্রিসমাসের ছুটি কাটিয়ে ফিরে ক্যাম্প ন্যুয়ে তার ভবিষ্যত নিয়ে বার্সার সঙ্গে আলোচনায় বসতে চান। তবে সেদিকে কোনো অভিপ্রায় দেখাচ্ছে না কাতালানরা। এমনও হতে পারে বার্সা দাবি না মেটানোর পাশাপাশি গ্রীষ্ম মৌসুমের দল-বদলে ভিদালকে বিক্রি করে দিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০