PRIYOBANGLANEWS24
১৪ ফেব্রুয়ারী ২০২৩, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন বান্দুরা টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট: কোয়ার্টার ফাইনালে যারা

নবাবগঞ্জের নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে। শনিবার সকালে নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে দেওতলা নবারুন সংঘ ও সুজাপুরের খেলার মধ্য দিয়ে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়।

প্রথম রাউন্ড শেষে যে ৮টি দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা হলেন, এন,এম নূরানী সংঘ (নূরনগর), পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ, উত্তর জয়পাড়া একাদশ, সারালিয়া কুসুম কানন একাদশ, সমসাবাদ নবীন সংঘ, নতুন বান্দুরা অরুনাচল সংঘ, হরিষকুল ব্রাদার্স একাদশ ও সুজাপুর নবারুন সংঘ।

বুধবার সকালে প্রথম কোয়ার্টার ফাইনালে এন,এম নূরানী সংঘ (নূরনগর) ও পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ এবং বিকেলে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উত্তর জয়পাড়া একাদশ মুখামুখি হবে সারালিয়া কুসুম কানন একাদশের।

বৃহস্পতিবার বিকালে তৃতীয় কোয়ার্টার ফাইনালে হরিষকুল ব্রাদার্স একাদয়ের মুখামুখি হবে সুজাপুর নবারুন সঘ। এছাড়া শুক্রবার সকালে চতুর্থ কোয়ার্টার ফাইনালে নতুন বান্দুরা অরুনাচলের মুখামুখি হবেন সমসাবাদ নবীন সংঘ।

উদ্বোধনী খেলায় ক্লাবের সভাপতি ডা: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: হরগোবিন্দ সরকার অনুপ।

এছাড়া তৃতীয় দিনের খেলায় সকালে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শামীম আরমান ও বিকালের খেলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বান্দুরা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য সুকুমার হালদার ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আ: রাজ্জাক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০