PRIYOBANGLANEWS24
১৪ ফেব্রুয়ারী ২০২৩, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের উত্তর বাহ্রায় গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা

ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা সাহেবগঞ্জে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাহেবগঞ্জ ফয়জুন্নেছা স্মৃতি ইয়ুৎ ক্লাব মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়।

গ্রাম বাংলার ঐতিহ্য গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা দেখতে বিকাল ৩টা থেকে দুর-দুরান্তের দর্শনার্থীরা ভিড় জমায়। মুহুর্তে মাঠের চারপাশ সহ আশপাশের উঁচু স্থান গুলো ভরে যায়।

নবাবগঞ্জের কোমরগঞ্জের হারুন মিয়ার ও সিংগাইরের শারারিয়া এলাকার আজমত বেপারীর দীর্ঘকায় সাদা রংয়ের গরু, মানিকগঞ্জ সদরের নতুন বড়ল্লার লিয়াকত সরকারের লাল রংয়ের দীর্ঘকায় গরু মাঠ জুড়ে দাপিয়ে বেড়ায়। ঢাক-ঢোলের তালে সাথে গরুর সাথে আসা নানা বয়সী পুরুষরা নেচে গেয়ে আনন্দ উল্লাস করে।

মাঠের মাঝে কাঠের খুঁটি পুঁতে রাখা হয়। খুঁটির সঙ্গে গরুর গলায় থাকা রশি বেঁধে দেয়া হয়। পরে গরুর সাথে আসা লোকজন গরুকে উত্তেজিত করে। এসময় গরু দৌড়ে রশি ছিড়ে চলে যায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পলাশ চৌধুরী। উদ্বোধন করেন স্থানীয় সমাজকর্মী দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. আনোয়ার হোসেন।

সভাপতিত্ব করেন উত্তর বাহ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. কাশেম আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

১

নবাবগঞ্জে সার নিয়ে কারসাজি, ডিলারকে ৩ লাখ টাকা জরিমানা

২

নবাবগঞ্জে বেহাল সড়কেই নিত্যযাত্রা

৩

এমপির নাম ভাঙ্গিয়ে বালু ব্যবসার অভিযোগে বিল্লাল গ্রেপ্তার

৪

কারিতাস লাইট প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার দিবস উদযাপন

৫

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

৬

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

৭

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

৮

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

৯

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

১১

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

১৩

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

১৪

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১৫

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১৬

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১৭

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৮

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৯

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

২০