PRIYOBANGLANEWS24
২৬ মার্চ ২০২০, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে করোনা আতঙ্কও আটকাতে পারলনা প্রবাসীর বাল্যবিয়ে, অতঃপর অর্থদন্ড

হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ার তিনদিনের মাথায় অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীকে বিয়ে করলেন মো. রাসেল নামে এক প্রবাসী। করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট এমন পরিস্থিতিও বিয়ে আটকাতে পারেনি তাঁর। বাল্যবিয়ের এমন অভিযোগে ওই প্রবাসীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে ঢাকার দোহার উপজেলার উত্তর জয়পাড়া গ্রামে। কোয়ারেন্টাইন ঠিক মতো পালন না করা নিয়েও রয়েছে অভিযোগ।

জানা যায়, দোহার পৌরসভার উত্তর জয়পাড়া গ্রামের শুকুর আলীর ছেলে মো. রাসেল নোটারী পাবলিকের মাধ্যমে বগুড়ার একটি নাবালিকা মেয়েকে বিয়ে করেন। সে ৮ মার্চ সৌদিআরব থেকে দেশে আসেন। খবর পেয়ে বুধবার রাতে রাসেলের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। বাল্যবিবাহের অপরাধে আটক করা হয় তাকে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ রাসেলকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, ৭(১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাকে বাবার বাড়িতে রাখবে এবং তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন না করার শর্তে মুচলেকা রেখে মুক্তি দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০