PRIYOBANGLANEWS24
১১ ফেব্রুয়ারী ২০২৩, ১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ২ জনের কারাদণ্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করায় ২ জনকে ২৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম এ অভিযান পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত মাটি ব্যবসায়ীরা হলেন, বাহ্রা ইউনিয়নের মো. শহীদুল ও আব্দুর রহিম।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে মো. শহীদুল ও আব্দুর রহিম নামে দুই মাটি ব্যবসায়ীকে আটক করা হয়। একই সাথে মাটি স্থানান্তরের জন্য ব্যবহৃত ৪ টি মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয় । ভ্রাম্যমান আদালত, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় দুই মাটি ব্যবসায়ীর প্রত্যেককে ২৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম হুশিয়ার করে জানান, কৃষি জমি রক্ষা, জমির শ্রেণি পরিবর্তন, কৃষি জমির টপ সয়েল বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০