PRIYOBANGLANEWS24
৯ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকার নবাবগঞ্জের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে চুড়াইন সাংস্কৃতিক সংঘের মাঠে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে তোমাদের ভূমিকা অপরিসীম। শিক্ষিত হওয়ার পাশাপাশি তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। যাতে তোমাদের দ্বারা সমাজের সাধারণ মানুষ উপকার হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাদল চুড়াইন ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী, বিশিষ্ট শিল্পপতি বাহারুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ সুজন বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীনা দাস, আওয়ামীলীগ নেতা বার্ণাড তপন গমেজ, শামীমূল আহাদ রনক প্রমুখ।

পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০