PRIYOBANGLANEWS24
৭ ফেব্রুয়ারী ২০২৩, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় দুই স্পিডবোটের দুর্ঘটনায় নিখোঁজ আরও দুই লাশ উদ্ধার

পদ্মা নদীতে ঘন কুয়াশায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ আরও দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকার দোহার ও ফরিদপুরের পদ্মার সীমান্তবর্তী ঝাউকান্দা এলাকায় এ লাশ দুটি পাওয়া যায় বলে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মর্তুজা ফকির ও দোহার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তামিম হাওলাদার জানান।

এরা হলেন ফরিদপুরের কানাইপুর গ্রামের কাশেম মৃধার ছেলে দাউদ মৃধা (৪০) ও চরভদ্রাসনের চর তেলিডাঙ্গী গ্রামের কুদ্দুস খন্দকারের ছেলে রানা খন্দকার (৪০)।

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন কর্নকর্তা তামিম হাওলাদার জানান, তাদের যে ডুবুরি দল ঢাকা থেকে এসেছে তারা দুইটি লাশ উদ্ধার করেছে। তাদের কাছে তথ্য আছে আরও তিনজন নিখোঁজ রয়েছে। তাই তারা আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান পরিচালনা করবেন।

গত রোববার সকাল সাড়ে ৯টায় পদ্মা নদীতে ঘন কুয়াশার মধ্যে দুটি স্পিডবোটের সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে স্পিডবোটের এক যাত্রী সুকুমার হালদার (৬৫) নিহত হন। তিনি ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা শিশির হালদারের ছেলে।

একই সময় আহত হন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভাংগিরচর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মতিউর রহমান।

দোহার নৌ-পুলিশের উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, চর ভদ্রাসন থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মর্তুজা ফকিরের উপস্থিতিতে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলের দল প্রধান মো. হান্নান বলেন, তৃতীয় দফার শেষ পর্যায়ে মঙ্গলবার বিকাল ৫টার দিকে দুর্ঘটনাস্থল থেকে আনুমানিক ২০০ মিটার দূরে পানির নিচে মৃতদেহ দুটি পাওয়া যায়।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির বলেন, মৃতদেহ দুটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে বুধবার সকাল ৯টা থেকে ডুবুরি দল আবার উদ্ধার অভিযান শুরু করবে।

চরভদ্রাসন থানার ওসি মিন্টু মন্ডল বলেন, এ ঘটনায় সিএন্ডবি ঘাট নৌপুলিশের এক কর্মকর্তা বাদী হয়ে রোববার রাতে চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০