PRIYOBANGLANEWS24
৫ ফেব্রুয়ারী ২০২৩, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের পদ্মায় স্প্রীড বোট উল্টে নিহত এক, দুই ট্রলারের সংঘর্ষ

ঢাকার দোহারের পদ্মা নদীতে স্প্রীড বোট উল্টে সুকুমার হালদার (৬০) নামে এ ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আরেক যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার মৈনট ঘাট এলাকায় এ র্দুঘটনা ঘটে।

নিহত সুকুমার ফরিদপুর সদর উপজেলার গৌ লক্ষিপুর গ্রামের সিরিজ হালদারের ছেলে এবং গুরুতর আহত মতিউর রহমান ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার জরিপের ডাঙ্গী গ্রামের আবুল হাসেমের ছেলে। অন্যান্য যাত্রীদের মধ্যে বেশিরভাগই চরভদ্রাসনের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রবিবার সকালে দোহার উপজেলার মৈনটঘাট থেকে ১৬ জন যাত্রী নিয়ে চরভদ্রাশন যাওয়ার সময় একটি স্প্রীডবোর্ড উল্টে সুকুমার হালদার নামে এক যাত্রী নিখোঁজ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক সুকুমার হালদারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মতিউর রহমান নামে আরেক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের জীবিত উদ্বার করে নৌ পুলিশ ও স্থানীয়রা।

নিহত সুকুমারের ছেলে স্বাধীন হালদার জানান, গতকাল শনিবার সকালে তার বাবা দোহারের নুরুল্লাপুর মেলায় আসেন। সারা রাত মেলায় থেকে রবিবার সকালে বাড়ি ফেরার উদ্দ্যেশে মৈনট ঘাট থেকে রওনা দেন। মাঝপদ্মায় স্প্রীড বোট উল্টে গেলে সুকুমার সহ অন্যরা নদীতে পড়ে যায়।

অন্যদিকে একই দিন নুরুল্লাপুর দরবার শরিফ আসার সময় ও দরবার থেকে ফেরার সময় দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২৪ জন যাত্রী নিয়ে আরেকটি ট্রলার উল্টে যায়। এ ঘটনায় একজন নিখোঁজ থাকলেও পরবর্তিতে তাকে জীবিত উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঢাকা জেলা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু মো. দিলওয়ার হাসান বলেন, মৈনট থেকে চরভদ্রাশন যাবার সময় স্প্রীডবোট উল্টে যাওয়ার ঘটনায় একজন মারা গেছেন। এছাড়া পৃথক ঘটনায় নুরুল্লাহপুর দরবার শরীফে আসার সময় ও দরবার থেকে যাবার সময় দুই ট্রলাররের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রলার উল্টে যায়। তবে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের সবাইকে জীবিত উদ্বার করতে সক্ষম হয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০